Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য প্রশাসন

নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। নবান্নের সামনে প্রতিবাদ, ধর্না বা মিটিং মিছিল করা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করেছে হাওড়া পুলিশ।

নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা  জারি করল রাজ্য প্রশাসন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। নবান্নের সামনে প্রতিবাদ, ধর্না বা মিটিং মিছিল করা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করেছে হাওড়া পুলিশ। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর। সব সময় সেখানে ১৬৩ ধারা (বিএনএসএস) জারি থাকে। সেকারণে নবান্নের অভিমুখে কোনও অভিযান, বা মিটিং, মিছিল নিষিদ্ধ। এছাড়াও গোটা হাওড়া জুড়ে এই ধরনের কর্মসূচি করা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে হাওড়া পুলিশ। 

Advertisement

ঘটনা হল, নবান্ন অভিযান নিয়ন্ত্রণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তাঁর দাবি ছিল, কোনও অভিযান, অবস্থান গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রতিবারই নবান্ন অভিযান হলে হওড়ার প্রায় ৪০ লক্ষ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। হসপিটাল, স্কুল, কলেজ সমস্ত কিছু স্তব্ধ হয়ে পড়ে। হাওড়া স্টেশন, শালিমার স্টেশন, ময়দান মেট্রোর মতো গুরুত্বপূর্ণ পরিবহণ ক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়ছে। মিছিলের জেরে ফোরসোর রোড থেকে জি টি রোড বা কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই মামলার সূত্রেই হাইকোর্ট রাজ্যের কাছে হলফনামা তলব করে। এ বিষয়ে রাজ্য আদৌ কোনও এসওপি রয়েছে কি না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো এবার নির্দেশিকা জারি করল রাজ্য। ওই নির্দেশিকায় বলা হয়েছে, নবান্ন অভিযান নিষিদ্ধ। তবে নবান্নের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডে সর্বোচ্চ ২০০ জন, দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের নীচে সর্বোচ্চ ৫০০ জন এবং সাতরাগাছি বাস স্ট্যান্ডে সর্বোচ্চ ৫ হাজার মানুষ নিয়ে জমায়েত বা মিছিল-মিটিং করা যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ