রানওয়েতে কুকুর!
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি বিমান। কলকাতা থেকে রাঁচি যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। বুধবার রাতে রানওয়েতে কুকুর দেখতে পান বিমানের পাইলট। তৎক্ষণাৎ তিনি কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানান। বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়ে যায়। ঠিক সেই সময় চেন্নাই থেকে কলকাতায় আসছিল আরো একটি বিমান। অবতরণের মুহূর্তে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ওই বিমানের পাইলটকে জানানো হয়, রানওয়েতে কুকুর রয়েছে। ফলে অবতরণ পর্ব ঝুঁকিপূর্ণ হতে পারে। তৎক্ষণাৎ পাইলট বিমানটিকে কলকাতায় অবতরণ না করিয়ে নিয়ে যান অন্ডাল বিমানবন্দরে।

Advertisement