Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দক্ষতাই মাপকাঠি এইচ-১বি ভিসার

এইচ-১বি ভিসা মঞ্জুরের ক্ষেত্রে কঠোর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ভিসা প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন করল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি।

দক্ষতাই মাপকাঠি এইচ-১বি ভিসার
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: এইচ-১বি ভিসা মঞ্জুরের ক্ষেত্রে কঠোর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ভিসা প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন করল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। লটারির মাধ্যমে নয়, দক্ষতাই হবে এইচ-১বি ভিসার মাপকাঠি। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে। এবার থেকে বেতন ও দক্ষতার বিচারে বিদেশি কর্মীদের বেছে নেওয়া হবে। অর্থাৎ কোনও বিদেশি কর্মীকে এইচ-১বি ভিসা দেওয়ার আগে তাঁর দক্ষতা ও কত বেতন পান, সেটা দেখে নেওয়া হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ আরও বাড়বে। তাঁদের কাজের পরিবেশও সুরক্ষিত থাকবে। তবে আশার কথা, এই ভিসার দেওয়ার সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি বছর ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেয় আমেরিকা। ২০২৬ সালে তা বাড়িয়ে ৮৫ হাজার করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ