Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় সিমেনসের সিইও অগাস্টিন এসকোবার সহ মৃত্যু হল ৬ জনের

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বের অন্যতম বৃহৎ টেক কোম্পানি সিমেনসের সিইও অগাস্টিন এসকোবারের।

হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় সিমেনসের সিইও অগাস্টিন এসকোবার সহ মৃত্যু হল ৬ জনের
  • ১১ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

নিউ ইয়র্ক, ১১ এপ্রিল: হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বের অন্যতম বৃহৎ টেক কোম্পানি সিমেনসের সিইও অগাস্টিন এসকোবারের। গতকাল, বৃহস্পতিবার দুপুরে(স্থানীয় সময়) নিউ ইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল তিন সন্তান ও স্ত্রী। আচমকাই কোনও কারণে ম্যানহাটনের কাছে হাডসন নদীতে ভেঙে পড়ে তাঁদের হেলিকপ্টারটি। যার ফলে মৃত্যু হয় ওই কপ্টারের চালক সহ অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী ও তিন সন্তানের। গতকাল, বৃহস্পতিবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাডসন নদীর দুই প্রান্তে। হেলিকপ্টারটি নদীতে ভেঙে পড়ার পরই উদ্ধারকাজের জন্য পৌঁছে যায় নিউ ইয়র্ক ও নিউজার্সির পুলিস এবং দমকলের কর্মীরা। জাহাজে করেই তাঁরা ঘটনাস্থলে যান। নদী থেকে সেই ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তোলেন তাঁরা। সূত্রের খবর, দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় নদী থেকে তুলে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও তাঁদের শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁদের। কিম্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনাটি? পুলিসের প্রাথমিক অনুমান ওই হেলিকপ্টারটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল। সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। দুর্ঘটনাটির তদন্ত করবে এফএএ ও জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড। হাডসন আমেরিকার অন্যতম ব্যস্ততম নদী। এই নদী দিয়েই মূলত পণ্যবাহী জাহাজগুলি যাতায়াত করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ