Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

বিদ্যুৎ সংকট: দিল্লির সাহায্য চাইল ঢাকা

নজিরবিহীন বিদ্যুৎ সমস্যায় ভুগছে বাংলাদেশ। রাজধানী ঢাকা ছাড়ালেই বিদ্যুৎ সংকট মালুম হচ্ছে। দিনের আট-দশ ঘণ্টা কেটে যাচ্ছে বিদ্যুৎ ছাড়াই।

বিদ্যুৎ সংকট: দিল্লির সাহায্য চাইল ঢাকা
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: নজিরবিহীন বিদ্যুৎ সমস্যায় ভুগছে বাংলাদেশ। রাজধানী ঢাকা ছাড়ালেই বিদ্যুৎ সংকট মালুম হচ্ছে। দিনের আট-দশ ঘণ্টা কেটে যাচ্ছে বিদ্যুৎ ছাড়াই। পরিস্থিতি এখনই বদলের সম্ভাবনা নেই বুঝতে পেরে বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। রাত আটটার পরেই শপিং মল, বাজার এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে তারেক রহমান সরকার। সূত্রের খবর, গত সপ্তাহে বাংলাদেশের বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানেই বাড়তি ডিজেলের আরজি জানান হাসান। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ‘ভারতে সঙ্গে আমাদের পাইপলাইন রয়েছে। সেই পাইপলাইনে আরও ডিজেল পাঠানোর আবেদন করেছি।’ 

Advertisement

কেন এমন পরিস্থিতি? স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তীব্র তাপপ্রবাহের জন্য বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হঠাৎই বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে কমেছে উৎপাদন। যার নিট ফল বিদ্যুৎ ঘাটতি। পরিসংখ্যান অনুযায়ী, এখন বিদ্যুতের চাহিদা পৌঁছে গিয়েছে ১৮ হাজার মেগাওয়াটে। আর সরবরাহযোগ্য বিদ্যুৎ রয়েছে ১৩ হাজার মেগাওয়াট। এই বিপুল ঘাটতি সংকট ঘণীভূত করে তুলেছে। বেহাল বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। সইদপুর, নিপামারি, কুষ্ঠিয়ার মতো জায়গায় বিদ্যুতের অফিসে হামলা চালানো হয়েছে। ‘ঢাকা ট্রিবিউন’-এর খবর অনুযায়ী, উত্তেজিত জনতার হাত থেকে গ্রিড, সাবস্টেশন এবং অফিস বাঁচাতে পুলিশি নিরাপত্তা চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লি বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ