সংবাদদাতা, খড়্গপুর: শুক্রবার রাতে খড়্গপুর টাউন থানার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ এক মহিলার গলা থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে বাইকে চেপে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ঘটনার পর আতঙ্কিত ওই মহিলা ছুটে যান খড়্গপুর টাউন থানায়।



