Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রথযাত্রা উৎসবে নয়া অফার শ্যামসুন্দর কোং জুয়েলার্সের

রথযাত্রা উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ অফার আনল শ্যামসুন্দর কোং জুয়েলার্স। প্রতি গ্রাম সোনার গয়নায় ৪৫১ টাকার নগদ ছাড় পাবেন তাঁরা।

রথযাত্রা উৎসবে নয়া অফার শ্যামসুন্দর কোং জুয়েলার্সের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ অফার আনল শ্যামসুন্দর কোং জুয়েলার্স। প্রতি গ্রাম সোনার গয়নায় ৪৫১ টাকার নগদ ছাড় পাবেন তাঁরা। হীরের গয়নার মজুরিতে মিলবে ১০০ শতাংশ ছাড়। প্ল্যাটিনাম গয়নার দামের উপর সাত শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। গ্রহরত্নের দামে মিলবে ১৫ শতাংশ ছাড়। পাশাপাশি প্রত্যেক ক্রেতার জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ। এর সঙ্গে যে সুবিধাগুলি সবসময় এই প্রতিষ্ঠানে মেলে, সেগুলিও চালু থাকবে বলে জানিয়েছেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। রথযাত্রা স্পেশাল অফারগুলি চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। সম্প্রতি সোনার গয়নায় জগন্নাথদেবের বিশেষ কালেকশনের উদ্বোধন করেন জগন্নাথকুমার দয়িতাপতি। প্রসঙ্গত, ১৯৬০ সালে রথযাত্রার দিনই পথ চলা শুরু করেছিল এই প্রতিষ্ঠান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ