নয়াদিল্লি: উৎসবের মরশুমে ধীরে ধীরে ছন্দে ফিরছে শেয়ার বাজার। বৃহস্পতিবারও সামান্য বেড়েছে সেনসেক্স ও নিফটি। বাজার বন্ধের সময় ৩১ পয়েন্ট বেড়ে সেনসেক্স থেমেছে ৮১ হাজার ৯১১.০১ পয়েন্টে। নিফটি ২৫ হাজার ২৯৯.৩৫ পয়েন্টে।
বেড়েছে ৪৪.৩০ পয়েন্ট। তথ্যাভিজ্ঞ মহলের মতে, বিদেশি বিনিয়োগকারীদের বিপুল লগ্নি ও অশোধিত তেলের দাম কমার কারণেই অক্সিজেন পেয়েছে সেনসেক্স ও নিফটি। তার জেরে এই নিয়ে টানা তিনদিনই লক্ষ্মীলাভ শেয়ার বাজারে। যদিও উদ্বেগ বাড়িয়ে টাকার দামে পতন অব্যাহত। ৩৩ পয়সা কমে ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৯৪.০৪-এ। গত বুধবার পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো ছিল। ৬ পয়সা বেড়ে টাকা দাম দাঁড়িয়েছিল ডলার পিছু ৯৩.৭১ টাকায়।



