Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের অনুষ্ঠান স্থগিত

‘রাজ, নাম তো শুনা হি হোগা’... এই সংলাপ আজও সিনেপ্রেমীদের হৃদয় তোলপাড় করে। এ বছর ৩০তম বর্ষ পূর্ণ করবে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

শাহরুখের অনুষ্ঠান স্থগিত
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘রাজ, নাম তো শুনা হি হোগা’... এই সংলাপ আজও সিনেপ্রেমীদের হৃদয় তোলপাড় করে। এ বছর ৩০তম বর্ষ পূর্ণ করবে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সেই উপলক্ষ্যে লন্ডনের লেস্টার স্কোয়ারে শাহরুখ ও কাজলের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন নির্মাতারা। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে নজির গড়ত ছবিটি। চলতি সপ্তাহেই এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সে কারণে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন শাহরুখ ও কাজল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে ভারত। এই পরিস্থিতিতে দেশ ছাড়তে নারাজ কিং খান। সদ্য মেট গালার অনুষ্ঠানে রাজকীয় বেশে ডেবিউ করেছেন শাহরুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে ফেরেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ