Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেনকো গোল্ডের বিক্রি বাড়ল

চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ছ’মাসে ব্যবসা বৃদ্ধি করল সেনকো গোল্ড লিমিটেড। গত অর্থবর্ষের ওই একই সময়ের নিরিখে তাদের বিক্রি বেড়েছে ১৭.৮ শতাংশ। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তাদের খুচরো ব্যবসার বৃদ্ধির হার পৌঁছেছে ১৬ শতাংশে।

সেনকো গোল্ডের বিক্রি বাড়ল
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ছ’মাসে ব্যবসা বৃদ্ধি করল সেনকো গোল্ড লিমিটেড। গত অর্থবর্ষের ওই একই সময়ের নিরিখে তাদের বিক্রি বেড়েছে ১৭.৮ শতাংশ। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তাদের খুচরো ব্যবসার বৃদ্ধির হার পৌঁছেছে ১৬ শতাংশে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিক্রয় বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। সংস্থার কর্তারা জানিয়েছেন, ওই সময়ে সোনার দাম অনেকটা বেড়ে যাওয়া ছাড়াও বিভিন্ন কারণে ব্যবসা কম হওয়ার সুযোগ ছিল। যেমন, সেপ্টেম্বরে পিতৃপক্ষ, কলকাতা তথা পশ্চিমবঙ্গে নাগাড়ে বৃষ্টি ও বন্যা পরস্থিতির পাশাপাশি সরকার বিভিন্ন পণ্যে জিএসটির ভার লাঘব করায় ক্রেতাদের একটা বড় অংশ বৈদ্যুতিন যন্ত্র বা বড় অঙ্কের পণ্য কেনার উপর জোর দেয়। তাছাড়া গত অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার সোনায় আমদানি শুল্ক কমানোয় সেবার দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যবসা অনেকটা বেড়েছিল। এবার ব্যবসা বৃদ্ধিতে আশাবাদী সংস্থা। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে পাঁচটি নয়া শোরুম খুলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ