Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেনকো’র নয়া সম্ভার ‘অপরূপা’

পুজোয় গয়নার নতুন সম্ভার ‘অপরূপা’ আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, এমনিতেই আমাদের গয়নাগুলির প্রতিটিই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ বহন করে।

সেনকো’র নয়া সম্ভার ‘অপরূপা’
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোয় গয়নার নতুন সম্ভার ‘অপরূপা’ আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, এমনিতেই আমাদের গয়নাগুলির প্রতিটিই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ বহন করে। ক্রেতারা সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। হিরের গয়নার মজুরির উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। হিরের দামের উপর ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও প্ল্যাটিনাম গয়নার মজুরিতেও ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। আগামী ১ অক্টোবর পর্যন্ত অফারগুলি চালু থাকবে, জানিয়েছেন শুভঙ্করবাবু। সংস্থার ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেনের কথায়, অপরূপা কালেকশনে অ্যান্টিক গোল্ড, হিরে ও পোলকির গয়নার সম্ভার আনা হয়েছে, যেখানে নারী শক্তির উদযাপন করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ