Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রথযাত্রায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নয়া গয়না ও অফার

রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ ডিজাইনের গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। প্রভু জগন্নাথের মূর্তি, রথ ও অন্যান্য মোটিফ দিয়ে তৈরি হয়েছে নকশা, যা এই উৎসবের সংস্কৃতি বহন করে।

রথযাত্রায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নয়া গয়না ও অফার
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ ডিজাইনের গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। প্রভু জগন্নাথের মূর্তি, রথ ও অন্যান্য মোটিফ দিয়ে তৈরি হয়েছে নকশা, যা এই উৎসবের সংস্কৃতি বহন করে। সংস্থাটির ডিরেক্টর এবং মার্কেটিং ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন বলেন, দক্ষ কারিগরদের দিয়ে গয়নার নকশা তৈরি হয়েছে, যেখানে ঐতিহ্যের সঙ্গেই আধুনিকতাকে মেশানো হয়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন জানিয়েছেন, রথযাত্রা উদযাপনে প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে হীরের গয়নার দামের উপর। পুরনো গয়না ভেঙে নতুন গয়না গড়লে সোনা বাদ যাবে না। এখানেও মজুরিতে ১০ শতাংশ ছাড় মিলবে। এমনকী ক্রেতারা যে দামে গয়না বুকিং করবেন, ডেলিভারির সময় যদি সোনার দাম বেড়ে যায়, তাহলে তাঁরা পুরনো দামেই ডেলিভারি পাবেন। তাঁদের বাড়তি দাম দিতে হবে না। যদি ভবিষ্যতে দাম কমে যায়, তাহলে কম দরটিই মেটাবেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ