Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিহারের ভোটে নিরাপত্তা, পড়শি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছে কমিশন

সুষ্ঠুভাবে বিহার বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে এবার পড়শি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক।

বিহারের ভোটে নিরাপত্তা, পড়শি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছে কমিশন
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুষ্ঠুভাবে বিহার বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে এবার পড়শি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক। এই তিন রাজ্যের সঙ্গে অন্তর্বর্তী সীমানা রয়েছে বিহারের। সেক্ষেত্রে ভোটের সময় যাতে এসব রাজ্য থেকে কেউ বিহারে প্রবেশ করতে না পারে এবং কালো টাকা, মদ, মাদক, আগ্নেয়াস্ত্র কোনওভাবেই যাতে বিহারে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই বৈঠক। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। আসন্ন বিহারের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। রাজ্যজুড়ে নাকা চেকিং সহ কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে মোট ২২টি এজেন্সি নজরদারির দায়িত্বে রয়েছে। কবে থেকে পড়শি রাজ্যগুলির সীমানা সিল করা হবে বা সীমানায় কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, সেসব ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা বলে সূত্রের খবর। চার রাজ্যের সিইও ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, আবগারি দপ্তর এবং শুল্ক দপ্তরের আধিকারিকরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ