Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

স্কুল শিক্ষকদের হেলথ স্কিম! চার মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য

স্কুল শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হবে কি না, সেই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত জানানোর জন্য চারমাস সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

স্কুল শিক্ষকদের হেলথ স্কিম! চার  মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হবে কি না, সেই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত জানানোর জন্য চারমাস সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই স্কিমের আওতায় স্কুল শিক্ষকদের আনার জন্য হাইকোর্টে মামলা করেছিল। শুনানির পরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব এ নিয়ে সরকারের সিদ্ধান্ত মামলাকারীদের জানাবেন। প্রসঙ্গত, কলেজ শিক্ষকরা তাঁদের চিকিৎসার জন্য এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকরাও তাঁদের এই প্রকল্পের অধীনে আনার দাবি তুলেছেন। এ নিয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি পথে নেমে বহু আন্দোলনও করেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ