Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রেকর্ড রোনাল্ডোর, রুদ্ধশ্বাস জয় পর্তুগালের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঠে নামা মানেই নতুন রেকর্ড। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও অন্যথা হল না। হাঙ্গেরির বিরুদ্ধে জাল কাঁপিয়ে বাছাই পর্বে সর্বাধিক গোলের রেকর্ডে কার্লোস রুইজকে স্পর্শ করলেন সিআরসেভেন।

রেকর্ড রোনাল্ডোর, রুদ্ধশ্বাস জয় পর্তুগালের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

বুদাপেস্ট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঠে নামা মানেই নতুন রেকর্ড। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও অন্যথা হল না। হাঙ্গেরির বিরুদ্ধে জাল কাঁপিয়ে বাছাই পর্বে সর্বাধিক গোলের রেকর্ডে কার্লোস রুইজকে স্পর্শ করলেন সিআরসেভেন। সেই সুবাদে শুরুতে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় পর্তুগালের। রোনাল্ডো ছাড়াও জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন বের্নার্ডো সিলভা ও হোয়াও কানসেলো। বৃথা গেল হাঙ্গেরির ভার্গার জোড়া গোল।

Advertisement

এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত ছন্দে নরওয়ে। ঘরের মাঠে মলডোভাকে ১১-১ ব্যবধানে উড়িয়ে দিল স্তালে সোলবাক্কেন-ব্রিগেড। তারমধ্যে আর্লিং হালান্ড একাই পাঁচ বার জাল কাঁপিয়েছেন। এছাড়া পরিবর্ত হিসেবে নেমে থেলো আসগার্ডের চারটি গোল। অপর দুই গোলদাতা মার্টিন ওডেগার্ড ও ফেলিক্স হর্ন। আর মলডোভার একমাত্র গোলটি নরওয়ের লিও ওস্টিগার্ডের আত্মঘাতী। উল্লেখ্য, দুর্দান্ত এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল নরওয়ের। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে গ্রুপ আই-এর শীর্ষে রয়েছেন হালান্ডরা (১৫ পয়েন্ট)।
অন্যদিকে,  বাছাই পর্বের অপর ম্যাচে আইসল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ২১ মিনিটে গুডইয়োনসনের গোলে লিড নেয় আইসল্যান্ড। তবে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দেশঁ-ব্রিগেডকে সমতায় ফেরান এমবাপে। আর ৬২ মিনিটে জয়সূচক গোলটি বারকোলার। উল্লেখ্য,  মঙ্গলবার জাল কাঁপিয়ে থিয়েরি অঁরিকে (৫১) ছাপিয়ে ফ্রান্সের সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রিয়াল তারকা (৫২)। শীর্ষে অলিভার জিরু (৫৭)।

Advertisement
সম্পর্কিত সংবাদ