Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

টি কেক, কুকি, টার্ট, ম্যাকারুন  ইত্যাদির জন্য বিখ্যাত এই রেস্তরাঁ। এখানে শুরু হয়েছে ডেজার্টের নতুন মেনুর আয়োজন। একেবারে ভিন্ন স্বাদের ডেজার্ট পাবেন এই মেনুতে।

রেস্তরাঁর খবর
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্যুপস কেক কো রেস্তরাঁয় ডেজার্ট ম্যাজিক

Advertisement

টি কেক, কুকি, টার্ট, ম্যাকারুন  ইত্যাদির জন্য বিখ্যাত এই রেস্তরাঁ। এখানে শুরু হয়েছে ডেজার্টের নতুন মেনুর আয়োজন। একেবারে ভিন্ন স্বাদের ডেজার্ট পাবেন এই মেনুতে। রয়েছে ব্ল্যাক ফরেস্ট রুলাদ, বার্নট বাস্ক চিজকেক, চকো হেজেলনাট টার্ট, পেস্তা র‌্যাস্পবেরি কেক, সল্টেড ক্যারামেল কেক, রেড ভেলভেট নিউটেলা কেক, কফি গানাশ, পেস্তা অ্যান্ড ডার্ক চকোলেট সি সল্ট সহ নতুনত্বে ভরা নানা রকম ডেজার্ট। এই প্রতিটি ডেজার্টের আবার বিভিন্ন ধরনও রয়েছে। সবার কাছে তা সমান উপভোগ্য করে তোলার জন্য এগলেস ও গ্লুটেন ফ্রি অপশন পাওয়া যাবে এর প্রতিটিতেই। 

লাকি টাইগার রেস্তরাঁয় লিমিটেড লাঞ্চ অফার

ব্যস্ত জীবনে অবসরের বড়ই অভাব। সেই কথা ভেবেই এক ভিন্ন ধরনের অফার নিয়ে হাজির লাকি টাইগার রেস্তরাঁ। এখানে  মঙ্গল থেকে শনিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পাবেন লিমিটেড টাইম লাঞ্চ অফার, লাঞ্চ মি আপ। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা কোনও কাজের লাঞ্চ, সবই সারতে পারেন এই রেস্তরাঁয় বসে বিশেষ অফার সহযোগে। মেনুতেও রয়েছে নানা ধরনের খাবার। যাঁদের সময় কম তাঁরা স্টার্টার দিয়েই হালকা লাঞ্চ সেরে ফেলতে পারবেন। সেই সুযোগও রয়েছে। এছাড়া মেনকোর্স, ডেজার্ট সহযোগে সম্পূর্ণ লাঞ্চ মেনু তো রয়েইছে। মেনুতে পাবেন ডিমসাম এডামামে ট্রুফল, চিকেন সুইমাই, প্রন হারগাও, ফিশ ইন ব্ল্যাক বিন স্যস, চকোলেট সাকুলেন্ট সহ নানা ধরনের পদ। মোটামুটি ১২৫০ টাকা থেকে পাবেন এই লাঞ্চ।

নতুন রেস্তরাঁ কাসা মায়ামি

কোস্টাল থিম নিয়ে কলকাতার নিউটাউনে নতুন রেস্তরাঁ কাসা মায়ামি। এখানে মেনুতে পাবেন সিজার স্যালাড, ক্রিম অব মাশরুম স্যুপ, চিসি পুল গার্লিক ব্রেড, ব্যান্ডেল চিজ মালাকভ, পনির কুরচন বাও, ফিশ অ্যান্ড চিপস, গোল্ডেন ফ্রায়েড প্রন, কুং পাও চিকেন, আঙ্গারা মুর্গ টিক্কা, ঘি রোস্টেড মাটন বোটি, নানা স্বাদের পাস্তা, ডিমসাম সহ বিভিন্ন পদ।

ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে ইলিশ ভোজ

এই হোটেলে চলছে ইলিশ পার্বণ। বর্ষার মরশুমকে আরও উপভোগ্য করে তুলতে ইলিশের নানারকম পদ সহযোগে লাঞ্চ ও ডিনার করার সুযোগ পাবেন এখানে। বর্ষায় ইলিশ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। সেই কারণেই প্রতি বছর বর্ষায় ইলিশ ভরা মেনুর আয়োজন করা হয় এই হোটেলে। এবার মেনুতে নানারকম পদের কম্বিনেশন রাখা হয়েছে। বাঙালির চির পরিচিত ইলিশ ভাপা থাকবে গোবিন্দভোগ চালের ভাতের সঙ্গে। বাংলাদেশি ইলিশ ভুনা পাবেন আবার একেবারে কনটেম্পোরারি পদের স্বাদ নিতে চাইলে পাবেন বোনলেস স্মোকড ইলিশ উইথ আরাগুলা অ্যান্ড অ্যাসপারাগাস। ইলিশ বাঙালির আবেগ। সেই কথা ভেবেই মেনু এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি পদই নিজস্ব একটা গল্প বলতে পারে।  

উত্তর কলকাতায় হ্যাংলাথেরিয়াম রেস্তরাঁ

উত্তর কলকাতার ডায়মন্ড প্লাজার বিপরীতে যশোর রোডের উপর উদ্বোধন হল হ্যাংলাথেরিয়াম রেস্তরাঁর নতুন আউটলেট। এই আউটলেটের সবচেয়ে উল্লেখযোগ্য পদ কলকাতা বিরিয়ানি। বিরিয়ানির এই ধরনটি একেবারে আলাদা। অন্যান্য রাজ্যের বিরিয়ানির মতোই কলকাতার বিরিয়ানি বিশেষ উল্লেখের দাবিদার। সেই কথা ভেবেই বিরিয়ানিময় মেনু সাজানো হয়েছে রেস্তরাঁর নতুন শাখায়। পাবেন মাটন, চিকেন, ফিশ ও প্রন বিরিয়ানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ