Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

এই বর্ষায় ভরপুর ইলিশের স্বাদ নিতে পারেন অ্যাস্টর হোটেলের কাবাব এ কিউ রেস্তরাঁয়। এখানে দু’জনের ইলিশ মিলের খরচ মোটামুটি ১৫০০ টাকা থেকে শুরু।

রেস্তরাঁর খবর
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাস্টর হোটেলে ইলিশ উৎসব

Advertisement

এই বর্ষায় ভরপুর ইলিশের স্বাদ নিতে পারেন অ্যাস্টর হোটেলের কাবাব এ কিউ রেস্তরাঁয়। এখানে দু’জনের ইলিশ মিলের খরচ মোটামুটি ১৫০০ টাকা থেকে শুরু। মেনুতে পাবেন পোড়া লাউপাতায় ভাপা ইলিশ, ভাজা ইলিশ, ইলিশ ট্রামফ্রাডো, ইলিশ থালি ইত্যাদি। থালিতে পাবেন ভাত, ইলিশ ভাজা ও ভাপা এক পিস করে, ইলিশের তেল, পাঁপড় ও মিষ্টি। এছাড়াও থাকবে সর্ষে কাঁচালঙ্কা ইলিশ, ইলিশের পাতুড়ি, ইলিশ মাছের ঘি রোস্ট, ইলিশের কালো জিরে কাঁচালঙ্কার ঝাল ইত্যাদি।

মেনল্যান্ড চায়নায় উইকডে লাঞ্চ বুফে

সোম থেকে শুক্র অভিনব এক লাঞ্চ বুফের আয়োজন হয়েছে মেনল্যান্ড চায়না রেস্তরাঁয়। পাবেন নানা ধরনের খাবার। সঙ্গে বিশেষ এক অফার, ইট ফাইভ, পে ফোর। অর্থাৎ চারজনের খরচে পঞ্চম জনের লাঞ্চ পাবেন বিনামূল্যে। দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত থাকবে বুফে লাঞ্চের আয়োজন। মেনুতে পাবেন চিকেন সুইমাই, সেচুয়ান চিলি বেবিকর্ন, প্যান ফ্রায়েড নুডলস, হানি লেমন চিকেন, প্রন ইনি চিলি বেসিল স্যস, হাক্কা নুডলস, দারসান, ব্রাউনি ইত্যাদি।

গন্ধরাজ রেস্তরাঁয় ইলিশ ফেস্ট

রিমঝিম বর্ষায় পাত পেড়ে ইলিশ মাছের নানা পদ খেতে চাইলে যেতেই পারেন গন্ধরাজ রেস্তরাঁয়। এই রেস্তরাঁর গড়িয়াহাট, সল্টলেক ও পার্কস্ট্রিটের আউটলেটে পাবেন এই মেনু। তাতে থাকবে স্টার্টার থেকে ডেজার্ট সব রকম পদ। স্টার্টারে পাবেন ইলিশ কবিরাজি। মেনকোর্সে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বরিশালি ইলিশ, দুধ ইলিশ করমচা ইলিশ, পদ্মা নদীর ইলিশ ভুনা, আম তেল দিয়ে লাউ পাতা ভাতে ইলিশ, কুমড়োর ডগা দিয়ে আচারি ইলিশ। শেষ পাতে ইলিশ পেটি সন্দেশ।

হায়াত সেন্ট্রিক হোটেলে গুজরাতি ফুড ফেস্ট

গুজরাতি খাবারের নানা ধরন নিয়ে কলকাতাব খাদ্যরসিকদের কাছে হাজির হায়াত সেন্ট্রিক হোটেল। এখানকার যাযাবর রেস্তরাঁয় পাবেন ছাঁস, ফারসান, হান্ডভো, খাট্টা ধোকলা, মেথি না গোটা, মোরিঙ্গা মুঠিয়া, খান্ডবি বাইটস, গুজরাতি কড়ি, আখা মাগ, গোয়ার ধোকলা, রাসিয়া মুঠিয়া, সেভ টিন্ডোবা, সেভ টমাটর, লসুনিয়া বাটেকা, ভারেলা রিঙ্গান বাটেকা, দহি বড়া, মেথি থেপলা, রোতলি সহ আরও নানারকম পদ।  

কলকাতায় লা ভানাকাম রেস্তরাঁ

কলকাতায় শুরু হল নতুন রেস্তরাঁ লা ভানাকাম। রেস্তরাঁর মেনু সম্পূর্ণ নিরামিষ। মেনুতে এক ভিন্ন স্টাইল পাবেন। দক্ষিণ ভারতীয় পদের সঙ্গে উত্তর ভারতীয় স্টাইল মেলানো 
হয়েছে এই মেনুতে। পাবেন পোড়ি টাট্টে ইডলি, চিলি অয়েল চিস ধোসা, মালাবার পরোটা উইথ চেট্টিনাড় কারি, শাম সাভেরা কোপ্তা, ডাল মাখানি, বড়া পাও, নানাধরনের পুর ও জল ভরা ফুচকা সহ আরও নানা পদ। এই রেস্তরাঁর দুই কর্ণধার রাধিকা ও অংশিতা জালান বলেন, ‘শুধু রেস্তরাঁ নয়, লা ভানাকাম একটা এক্সপিরিয়েন্স। এখানে চেনা পদ পাবেন অচেনা স্বাদে আবার সম্পূর্ণ অচেনা পদ চেখে দেখার সুযোগও মিলবে।’

ক্লাব ভার্দেতে ইলিশ হাট

আগস্ট মাস জুড়ে ক্লাব ভার্দেতে চলছে ইলিশ উৎসব। নানা ধরনের পদে সমৃদ্ধ বলে এই উৎসবের নাম ইলিশ হাট। বর্ষা মানেই ইলিশের প্রাচুর্য। আর মরশুমের সঙ্গে তাল মিলিয়ে বাঙালিও মেতে ওঠে ইলিশভোজে। সেই কথা মনে রেখেই ইলিশের উৎসব শুরু হয়েছে এখানে। মেনুতে পাবেন সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, বরিশালি বেগুন কালো জিরে ইলিশ, ইলিশ ভাজা, পোস্ত ইলিশ, ইলিশের টক ইত্যাদি। প্রতিটি পদের সঙ্গেই থাকবে সাদা ভাত, গন্ধরাজ লেবু ও লঙ্কা।

নতুন রেস্তরাঁ কলকাতা আনকাট

দক্ষিণ কলকাতায় সম্প্রতি চালু হয়েছে বাঙালি রেস্তরাঁ কলকাতা আনকাট। এখানে বুফে এবং আ-লা-কার্ট দু’রকমই পাবেন। মেনুতে থাকবে বাসন্তী পোলাও, চিংড়ির পোলাও, কষা মাংস, মাটন ডাকবাংলো, ভেটকি ভাপা, ইলিশ ভাজা, নারকেল দিয়ে চিংড়ি, লোটে ফ্রাই, ঝিঙে আলু পোস্ত, পটোলের দোলমা, ডাব মুরগি, লেবু লঙ্কা মুরগি, গন্ধরাজ চিকেন, শেফ’স স্পেশাল কাজু চিকেন, গোল্ডেন ফ্রায়েড প্রনস, দই ইলিশ, সর্ষে ইলিশ, দই কাতলা ফুলকপির রোস্ট সহ আরও নানারকম পদ। এছাড়াও আছে বিভিন্ন ধরনের সরবত। তার মধ্যে পাবেন আম পোড়ার সরবত, গন্ধরাজ ঘোল, ব্লু লেগুন, পিনা কোলাডা, ইত্যাদি। শেফ পাতে মিষ্টিমুখের জন্য রয়েছে বেকড রসগোল্লা, বেকড মিহিদানা সহ নানারকম মিষ্টি। দুর্গা পুজোর ঠিক প্রাক্কালে এই বাঙালিয়ানায় ভরা রেস্তরাঁ খোলার উপযুক্ত সময় বলেই মনে করছেন রেস্তরাঁর কর্ণধার বর্ষা চক্রবর্তী।   

Advertisement
সম্পর্কিত সংবাদ