Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

বন্ধুত্বের দিন উদ্‌যাপন করার জন্য এখানে পাবেন পাঞ্জাবি ইয়ারানা মেনু। দিল্লির সেলিব্রিটি শেফ সুইটি সিং বিশেষ দিনটি পালন করার জন্য নভোটেল কলকাতায় আসছেন।

রেস্তরাঁর খবর
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নভোটেল

Advertisement

বন্ধুত্বের দিন উদ্‌যাপন করার জন্য এখানে পাবেন পাঞ্জাবি ইয়ারানা মেনু। দিল্লির সেলিব্রিটি শেফ সুইটি সিং বিশেষ দিনটি পালন করার জন্য নভোটেল কলকাতায় আসছেন। বন্ধুত্ব দিবস কেন্দ্র করে মোট দশ দিনের একটি পপ-আপ লাঞ্চের আয়োজন করা হয়েছে হোটেলে। মেনুতে থাকবে তন্দুরি কুক্কাড় (অমৃতসরি ডাল দিয়ে তৈরি পদ), কাচ্চে ঘারে সাগ ও মকাইয়ের রুটি, অমৃতসরি মছলি, পিণ্ড ছোলে ভাতুরে, গুড় কা হালুয়া, দেশি ঘি পিন্নি (পঞ্জাবি ঘরোয়া মিষ্টি) ইত্যাদি। শেফ সুইটি সিং বলেন, পঞ্জাবে রান্না ও খাওয়াদাওয়া এক ঘরোয়া উৎসব। আত্মীয় বন্ধুদের সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়। সেই আমেজ নিয়ে এবার শেফ নিজেই হাজির হচ্ছেন কলকাতায়।

পেপ্রিকা গুর্মে

আগামী কাল ৩ আগস্ট ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্বের এই বিশেষ দিনটি উদ্‌যাপন করুন পেপ্রিকা গুর্মে রেস্তরাঁয়। মেনুতে পাবেন কর্ন ব্রকোলি টার্ট, পিস্টাশিও পুডিং, মেক্সিকান পুল মি আপ কেক, আমন্ড অরেঞ্জ কেক, ফেরেরো কেক সহ আরও অনেক পদ। দাম মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু।

স্যুপ কেক কোং

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে এক বিশেষ ধরনের উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে এখানে। তিন থেকে সাত বছরের শিশুদের নিয়ে বন্ধুত্বের দিনটি পালন করা হচ্ছে। তাদের হাতের কাজ দিয়ে তৈরি করা হয়েছে নানা নকশা। সেইসব নকশা এডিবল পেপারে তুলে নিয়ে তা বসানো হয়েছে কাপ কেকের উপর। রঙিন এই কাপকেক দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু। বিভিন্ন ফ্লেভারে পাবেন এই কাপকেক। এছাড়াও আছে কাস্টমাইজড মেসন জার। নিজের পছন্দ অনুযায়ী টপিং এবং ফ্লেভার বেছে নিতে পারবেন এই মেসন জারের জন্য। এছাড়াও বাচ্চাদের নানারকম অনুষ্ঠানের সুযোগ দেওয়া হবে। তারা নিজের মতো হাতের কাজ তৈরি করতে পারবে রেস্তরাঁয় বসে।  খাওয়াদাওয়া ও অ্যাক্টিভিটি মিলিয়ে মোটামুটি ১৫০০ টাকা থেকে খরচ শুরু।

বর্মা বর্মা

বন্ধুত্বের দিনে বর্মা বর্মা রেস্তরাঁয় পাবেন সুইট লাইফ ডেজার্ট। রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ আনসাব খান এই বিশেষ মিষ্টি তৈরি করেছেন। তার মধ্যে থাকবে মরাংগি ফ্লাওয়ার বোকে, মিল্ক টি চিজ কেক সহ সাতটি ভিন্ন স্বাদ ও অভিনব ডিজাইনের ডেজার্ট। এছাড়া পাবেন বার্মিজ মিল্ক টি, বানানা কাজু ত্রেস লেচেস, ক্রিমি মিল্ক টি চিজ কেক সহ বিভিন্ন পদ। দাম মোটামুটি ৪৯০ টাকা থেকে শুরু।

Advertisement
সম্পর্কিত সংবাদ