Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে উত্তেজনা কমান, ঢাকাকে পরামর্শ রুশ রাষ্ট্রদূতের, মনে করালেন ১৯৭১ সালের কথা

নির্বাচনী আবহে হিংসায় উত্তাল বাংলাদেশ। ক্রমেই পদ্মাপারে মাথাচাড়া দিচ্ছে ভারত-বিদ্বেষ। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা।

ভারতের সঙ্গে উত্তেজনা কমান, ঢাকাকে পরামর্শ রুশ রাষ্ট্রদূতের, মনে করালেন ১৯৭১ সালের কথা
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ঢাকা: নির্বাচনী আবহে হিংসায় উত্তাল বাংলাদেশ। ক্রমেই পদ্মাপারে মাথাচাড়া দিচ্ছে ভারত-বিদ্বেষ। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। পালটা দিল্লি, শিলিগুড়ি ও আগরতলার ভিসা কেন্দ্র বন্ধ করেছে বাংলাদেশ হাইকমিশনও। এই আবহে ভারতের সঙ্গে দ্রুত উত্তেজনা প্রশমনের পথে হাঁটার জন্য ঢাকাকে পরামর্শ দিল রাশিয়া। কারণ এই বিষয়টি শুধুমাত্র দু’দেশের জন্য নয়, সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে নেতিবাচক হতে পারে বলে মত ক্রেমলিনের। আর সেই কারণেই যত দ্রুত সম্ভব প্রতিবেশী দুই দেশের উত্তেজনা কমানো প্রয়োজন।

Advertisement

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে রাশিয়া। পদ্মাপারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন সেদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা আরও একবার ঢাকাকে মনে করিয়ে দিয়েছে রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আপনারা যত তাড়াতাড়ি উত্তেজনা কমাতে উদ্যোগী হবেন, ততই ভালো। কারণ ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখবেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রেও মূলত ভারতই তাদের পাশে ছিল। সাহায্য করেছিল রাশিয়াও। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল তিন দেশ। সে সময় মাইন অপসারণের কাজেও সহযোগিতা করা হয়েছিল। আমাদের অবস্থান পরিষ্কার, যে কোনও ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে।’ 
সাধারণ নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশে হিংসা মাথাচাড়া দিচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলেকজান্ডার। তিনি জানান, সাধারণ নির্বাচনের আগে অস্থিরতা শেষ হয়ে সুস্থ, গঠনমূলক পরিবেশ ফিরে আসুক বাংলাদেশে। তবে কোনও পরিস্থিতিতেই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে মস্কো হস্তক্ষেপ করতে চায় না, সেকথাও স্পষ্ট জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত। তবে কোনও পরিস্থিতিতেই যাতে উত্তেজনা মাত্রা ছাড়িয়ে না যায়, সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। 
রাষ্ট্রদূত আলেকজান্ডার আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, তা আমাদের জন্য উদ্বেগের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ