Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি

কেন্দ্রের বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: কেন্দ্রের বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 

Advertisement

জাল ওষুধ বিক্রি বন্ধ করার দাবিতে এবং ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সির নেতৃত্বে এবং চাঁচল-২ ব্লক তৃণমূলের উদ্যোগে মালতিপুর থেকে গোবিন্দপাড়া পদযাত্রা হয়। কর্মসূচিতে দলের পতাকা নিয়ে পাঁচশোর বেশি তৃণমূল কর্মী, সমর্থকেরা অংশ নেন। 
জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সি বলেন, আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো জাল ওষুধ সরবরাহ বন্ধ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৪ এবং ৫ এপ্রিল মিছিল এবং পথসভা হয়েছে। দ্বিতীয় দিনে পাঁচশোর বেশি মানুষ জমায়েত হন। জীবনদায়ী ওষুধের দাম আকাশছোঁয়া। গরিব মানুষের সমস্যা হচ্ছে। দাম নিয়ন্ত্রণ করা উচিত কেন্দ্রের।
এদিনের সভা থেকে কংগ্রেস এবং সিপিএমকে দুই ভাই বলে কটাক্ষ করেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি পথসভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। রহিম বলেন, ওষুধের কুচক্রান্ত থেকে বিজেপি না বের হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহত্তর আন্দোলন হবে। আন্দোলনে চাঁচলের মানুষও অংশ নেবেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ