Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাতসকালে শিয়ালদাহ স্টেশন লাগোয়া 'ফুড কোর্টে' আগুন! ঘন ধোঁয়ায় ঢাকল এলাকা

দ্বিতীয় বারের মতো আগুনের কবলে শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্ট। সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বর এলাকায়। এখনো কোনো হতাহতের খবর নেই তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সাতসকালে শিয়ালদাহ স্টেশন লাগোয়া 'ফুড কোর্টে' আগুন! ঘন ধোঁয়ায় ঢাকল এলাকা
  • ৩১ আগস্ট, ২০২৬ ১০:১৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় বারের মতো আগুনের কবলে শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্ট। সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বর এলাকায়। এখনো কোনো হতাহতের খবর নেই তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলবাহিনী।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল প্রায় ৯টা ১৫ নাগাদ। হঠাৎ শিয়ালদাহ স্টেশনের বাইরে থাকা ফুড কোর্টে প্রথমে প্রত্যক্ষদর্শীরা গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন। ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। সঙ্গে সঙ্গে ফুড কোর্টের ভিতরে থাকা কর্মী ও মানুষরা বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় দমকলকর্মীদের। সপ্তাহের প্রথম দিনেই ব্যাস্ত স্টেশন চত্বরে আগুন লাগার ঘটনায় যথারীতি আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অগ্নিকাণ্ডের জায়গাটির কাছেই রয়েছে অটো ও ট্যাক্সি স্ট্যান্ড। পাশেই মেট্রো স্টেশন এবং কিছুটা দূরেই রয়েছে বিআর সিং হাসপাতাল। ফলে ওই এলাকায় সবসময়ই যাত্রী ও সাধারণ মানুষের ভিড় থাকে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। 

এই ঘটনা আজ প্রথম নয় গতবছর জানুয়ারি মাসের ১১ তারিখ ও ঠিক একই জায়গায় এই ফুড কোর্টেই আগ্নিকাণ্ড ঘটে। বিকেল ৪টে নাগাদ আচমকা আগুন লাগে। প্রায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের তিনিটি ইঞ্জিন। বারবার একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ