Bartaman Logo
৯ জুন, ২০২৬

সম্পত্তির হিসাব না দিলে বন্ধ প্রমোশন-ইনক্রিমেন্ট, আইএএসদের নিয়ে কড়া কেন্দ্র

আইএএস অফিসারদের সম্পর্কে কড়া মনোভাব নিচ্ছে কেন্দ্র। আইএএস কর্তাদের সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশিকা আগেই রয়েছে।

সম্পত্তির হিসাব না দিলে বন্ধ প্রমোশন-ইনক্রিমেন্ট, আইএএসদের নিয়ে কড়া কেন্দ্র
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইএএস অফিসারদের সম্পর্কে কড়া মনোভাব নিচ্ছে কেন্দ্র। আইএএস কর্তাদের সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশিকা আগেই রয়েছে। এবার নতুন বছরের প্রাক্কালে নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক বলেছে, গত বছর বহু আইএএস আধিকারিক সম্পত্তির হিসাব আপলোড করেননি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পত্তির বিবরণ দাখিল করা না হলে প্রমোশন আটকে দেওয়া হবে। এমনকী ইনক্রিমেন্টও মিলবে না। প্রসঙ্গত দেশজুড়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সেন্ট্রাল ভিজিলেন্সের কাছে, সিবিআ‌ই঩য়ের কাছে, লোকপালের কাছে জমা হয় দুর্নীতির অভিযোগ। প্রাথমিক তদন্তে দেখা যায়, তার মধ্যে অনেকগুলির সারবত্তা আছে। আবার অনেকগুলির কোনও প্রমাণ পাওয়া যায় না। কিন্তু বিগত পাঁচ বছর ধরে রাজ্যগুলি থেকে তো বটেই, কেন্দ্রীয় দপ্তরেও আ‌ইএএস আধিকারিকদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ বেড়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রক আগেই বিজ্ঞপ্তি জারি করে নিয়ম করেছে যে আইএএসদের সম্পত্তির বিবরণ জমা দিতে হবে প্রতি বছর। সম্পত্তি যুক্ত হলে সেটি জানাতে হবে। অর্থাৎ আয়কর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরদারি ছাড়াও অফিসারদের নিজেদেরই স্বঘোষণা জমা করতে হবে। দু’বছর ধরে দেখা যাচ্ছে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই সম্পত্তির হিসাব দাখিলে গড়িমসি করেছেন বহু আধিকারিক। সেই কারণেই পূর্ববর্তী বছরের শেষ পর্বে কেন্দ্র আবার নতুন করে জারি করেছে সার্কুলার। যেখানে বলা হয়েছে, সার্ভিস রুল অনুযায়ী যে প্রমোশন এবং ইনক্রিমেন্ট পাওয়ার কথা, কিংবা নির্দিষ্ট সময় অন্তর যে নতুন বেতনক্রমে উত্তীর্ণ হওয়া নিয়ম, সেই প্রতিটি স্তর স্থগিত করে দেওয়া হবে। যদি সময়মতো সম্পত্তির ও আয়ের উৎস ঘোষণা করা না হয়। এমনকী সময়সীমা পেরিয়ে গেলে তদন্তের নির্দেশ দেওয়া হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ