Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিএইচইউয়ে গুন্ডাগিরি, বাইকে চড়ে এসে মারধর, হাত ভাঙল অধ্যাপকের

যোগী রাজ্যে এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে গুন্ডাগিরি। দুই অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী এক অধ্যাপকের উপর চড়াও হল।

বিএইচইউয়ে গুন্ডাগিরি, বাইকে চড়ে এসে মারধর, হাত ভাঙল অধ্যাপকের
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বারাণসী (পিটিআই): যোগী রাজ্যে এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে গুন্ডাগিরি। দুই অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী এক অধ্যাপকের উপর চড়াও হল। ওই দুষ্কৃতীরা তাঁকে হেনস্তা ও মারধর করে। উত্তরপ্রদেশে বেনারস হিন্দু ইউনিভার্সিটির (বিএইচইউ) চত্বরে এই হামলায় হাত ভেঙেছে তেলুগু ভাষার বিভাগীয় প্রধান অধ্যাপক সি এস রামচন্দ্র মূর্তির। বুধবার পুলিসের তরফে একথা জানানো হয়েছে।

Advertisement

স্টেশন হাউস অফিসার (এসএইচও) লঙ্কা রাজকুমার শর্মা বলেন, অধ্যাপক রামচন্দ্র মূর্তি বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন। সেই সময় অন্য একটি মোটরসাইকেলে চেপে এসে দুই অজ্ঞাতপরিচয়  দুষ্কৃতী অধ্যাপকের উপর চড়াও হয়। তাঁকে মারধর করা হয়। হামলার ওই ঘটনা কিছু পড়ুয়ার চোখে পড়ে যায়। তাঁদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিস এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। দুই হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত পর্যন্ত বিক্ষোভ দেখান বিএইচইউয়ের অধ্যাপকরা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জানিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর ছ’মাস পর অবসরগ্রহণ করতে চলেছেন অধ্যাপক মূর্তি। কর্মজীবনের শেষ লগ্নে এসে তাঁকে ক্যাম্পাসের ভিতরেই এইভাবে হামলার মুখে পড়তে হল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিবাদী অধ্যাপকদের অশ্বাস দেওয়া হয়, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের ভিত্তিতে রাতে বিক্ষোভ প্রত্যাহার করে নেন অধ্যাপকরা। 

সম্পর্কিত সংবাদ