Bartaman Logo
১০ জুন, ২০২৬

শ্রিংলা, উজ্জ্বল নিকম সহ চার জনকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি মুর্মু

রা‌জ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হচ্ছেন দেশের প্রাক্তন বিদেশসচিব দার্জিলিংয়ের বাসিন্দা হর্ষ বর্ধন শ্রিংলা। গেজেট বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

শ্রিংলা, উজ্জ্বল নিকম সহ চার জনকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি মুর্মু
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রা‌জ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হচ্ছেন দেশের প্রাক্তন বিদেশসচিব দার্জিলিংয়ের বাসিন্দা হর্ষ বর্ধন শ্রিংলা। গেজেট বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। একইভাবে মহারাষ্ট্রে মুম্বই হামলায় সরকারি কৌঁসুলি ছিলেন যে ব্যক্তি, সেই উজ্জ্বল নিকমকেও রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য করা হচ্ছে। উজ্জ্বল নিকম ২০২৪ সালে বিজেপির টিকিটে মুম্বই নর্থ-সেন্ট্রাল থেকে নির্বাচন লড়ে হেরেছিলেন কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের কাছে। পাশাপাশি কেরলের সমাজসেবী সি সদানন্দন মাস্টার এবং ঐতিহাসিক ডঃ মীনাক্ষি জৈনকেও সদস্য করা হচ্ছে। 

Advertisement

হর্ষ বর্ধন শ্রিংলা বিদেশ সচিব (২০২০-’২২) হিসেবে মোদি সরকারের খুবই কাছের লোক ছিলেন। দিল্লিতে জি টোয়েন্টির আহ্বায়কের দায়িত্বও কৃতিত্বের সঙ্গে সামলেছেন। একসময় তিনি আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে হাই কমিশনার হিসেবেও কাজ করেছেন। চব্বিশের নির্বাচনের আগে তাঁকে দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী করার কথা হয়েছিল। যদিও শেষমেশ তিনি প্রার্থী হননি। তবে এখন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত হয়ে সংসদে আসছেন। অন্যদিকে, উজ্জ্বল নিকমকে ২০১৬ সালে পদ্মশ্রী দিয়েছে মোদি সরকার। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ, ২৬/১১ হামলার মতো গুরুত্বপূর্ণ মামলার পাশাপাশি সঙ্গীত প্রযোজক গুলশন কুমার, বিজেপির প্রমোদ মহাজন হত্যা মামলাতেও আইনজীবী হিসেবে কাজ করেছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ