Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী খরিফ মরশুমের ধান কেনার প্রস্তুতি শুরু

আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি শুরু করে দিল সমবায় দপ্তর। আগামী বুধবার নজরুল মঞ্চে ধান কেনার কাজে যুক্ত গ্রামের সমবায় সংস্থাগুলির বৈঠক ডাকা হয়েছে।

আগামী খরিফ মরশুমের ধান কেনার প্রস্তুতি শুরু
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি শুরু করে দিল সমবায় দপ্তর। আগামী বুধবার নজরুল মঞ্চে ধান কেনার কাজে যুক্ত গ্রামের সমবায় সংস্থাগুলির বৈঠক ডাকা হয়েছে। যে সরকারি সংস্থাগুলির মাধ্যমে গ্রামীণ সমবায় ধান কেনে তাঁদের আধিকারিকরাও বৈঠকে থাকবেন। সমবায় দপ্তরের অধীনস্থ সংস্থা বেনফেড, কনফেড ও খাদ্যদপ্তরের সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের মাধ্যমে গ্রামীণ সমবায় সংস্থাগুলি চাষিদের কাছ থেকে ধান কেনে। গ্রামের মধ্যে অস্থায়ী শিবির খুলে ধান কেনা হয়। সরকারি নীতি মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় চাষিদের কাছ থেকে ধান কেনার ব্যাপারে সমবায় সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হবে বৈঠকে। সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের আধিকারিক ছাড়াও খাদ্যদপ্তরের আধিকারিকরা এই বৈঠকে থাকবেন। 

Advertisement

আগামী নভেম্বর মাস থেকে ২০২৫-২৬ খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু করবে রাজ্য সরকার। ধান কেনার প্রক্রিয়া কীভাবে চলবে সেব্যাপারে বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে খাদ্যদপ্তর। ৬৭ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে  ইসিএসসি, বেনফেড, কনফেড মিলিয়ে প্রায় ২০ লক্ষ টন ধান কিনবে। এই ধানের বেশিরভাগই কেনা হবে সমবায় সংস্থাগুলির মাধ্যমে। খাদ্যদপ্তরের স্থায়ী কেন্দ্রগুলি থেকে ৪৫ লক্ষ টনের বেশি ধান কেনার কথা। সমবায় সংস্থা ছাড়াও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজে স্বনির্ভর গোষ্ঠী, ফার্মার কোম্পানিগুলিকেও যুক্ত করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ