নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী পোস্ট করে গ্রেপ্তার তিন। তালিকায় দুই যুবক ও এক পড়ুয়া রয়েছেন। জানা গিয়েছে, শনিবার মুজফ্ফরনগর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থন করে পোস্টের অভিযোগ উঠেছিল। এছাড়া, শুক্রবার সন্ধ্যায় আনওয়ার জামিল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, জামিল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের প্রশংসা ও ভারতীয় সেনার সমালোচনা করায় গ্রেপ্তার পুনের এক পড়ুয়া। ২০ বছর বয়সি ওই ছাত্রীকে কলেজ থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে।



