Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

মুখ্যমন্ত্রীর জুতো পাহারায় পুলিশ! পাঞ্জাবে তরজা

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শ্রী মুক্তসার সাহিব গুরুদ্বার দর্শন করতে যাবেন। আর তাঁর জুতো পাহারা দেওয়ার দায়িত্বে থাকবেন দু’জন পুলিশকর্মী।

মুখ্যমন্ত্রীর জুতো পাহারায় পুলিশ! পাঞ্জাবে তরজা
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শ্রী মুক্তসার সাহিব গুরুদ্বার দর্শন করতে যাবেন। আর তাঁর জুতো পাহারা দেওয়ার দায়িত্বে থাকবেন দু’জন পুলিশকর্মী। পাঞ্জাবের মুক্তসার পুলিশের এহেন নির্দেশিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভাইরাল হওয়া ওই নির্দেশিকায় দেখা যাচ্ছে, হেড কনস্টেবল রূপ সিং ও কনস্টেবল সারবত সিংকে গুরুদ্বারের ‘৭ নম্বর গেটে সাধারণ পোশাকে মুখ্যমন্ত্রীর জুতো পাহারা দেওয়ার’ কাজে নিযুক্ত করা হয়েছে। তারই প্রেক্ষিতে পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। 

Advertisement

যদিও এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন আম আদমি সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত। গুরু গোবিন্দ সিং স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে তাঁর কটাক্ষ, ‘বিরোধীদের কি পাঞ্জাবের জন্য কোনও রোডম্যাপ রয়েছে? আমাদের জুতোকে ইশ্যু করছে তারা। এমনকি আমাদের মা-বোনেদের পোশাকের উপরও নজর রাখছে তাঁরা।’ পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত বিট্টু বলেছেন, ‘পাঞ্জাবের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রীও নিজের জুতো নিয়ে নিশ্চিত হতে পারছেন না।’ কংগ্রেসের সাংসদ পরগত সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘এখন মুখ্যমন্ত্রীর জুতোরও পুলিশি নিরাপত্তার প্রয়োজন হচ্ছে? সরকার যদি পাঞ্জাবের সংস্থা ও অধিকার নিয়ে এতটা সচেতন হত, তবে পরিস্থিতি আলাদা হত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ