ঘরে ঢুকে তরুণীকে অপহরণের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগ
  • ২৫ অক্টোবর, ২০২৬ ২২:৫৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ঘরে ঘরে যখন দেবীর আরাধনার প্রস্তুতি চলছে তখনই ঘটল এক হাড় হিম করা ঘটনা। ঘরে ঢুকে এক তরুণীর শ্লীলতাহানি করে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। রবিবার বিকেলে শিবপুরের শেখপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

তরুণীর অভিযোগ, তিনি ঘরে একা থাকার সময় আচমকা এক যুবক ঢুকে তাঁর হাত ধরে টানতে শুরু করে। বাইরে আরও চার-পাঁচজন যুবক অপেক্ষা করছিল বলে অভিযোগ। তরুণীর চিৎকার শুনে ছাদ থেকে নেমে আসেন তাঁর মা। তাঁর চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা বেরিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তরুণীর পরিবারের অভিযোগ, পাশের একটি নির্মীয়মাণ বাড়িতে বসে ওই যুবকরা মদ ও গাঁজা খাচ্ছিল। তারা টিকিয়াপাড়ার বাসিন্দা বলে দাবি তরুণীর মায়ের। পরিবারের তরফে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।