Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

লেপার্ড ধরার খাঁচায় বন্দি মানুষ! হইচই বাহরাইচে

লেপার্ড ধরার জন্য গ্রামের বাইরে খাঁচা পেতে রেখেছিলেন বনকর্মীরা। ভিতরে টোপ হিসেবে ছিল একটি ছাগল। কিন্তু হঠাত্ই খাঁচার ভিতর থেকে মানুষের চিত্কার শুনে হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা।

লেপার্ড ধরার খাঁচায় বন্দি মানুষ! হইচই বাহরাইচে
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাহরাইচ (উত্তরপ্রদেশ): লেপার্ড ধরার জন্য গ্রামের বাইরে খাঁচা পেতে রেখেছিলেন বনকর্মীরা। ভিতরে টোপ হিসেবে ছিল একটি ছাগল। কিন্তু হঠাত্ই খাঁচার ভিতর থেকে মানুষের চিত্কার শুনে হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। খাঁচার কাছে যেতেই চক্ষু চড়কগাছ সকলের! খাঁচার ভিতরে কোনও প্রাণী নয়, বসে রয়েছে একজন মানুষ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বাহরাইচ জেলার কাটারনিয়াঘাট অভয়ারণ্যের কাছে। মানুষ ধরা পড়ার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। 

Advertisement

বনদপ্তর সূত্রে খবর, কাটারনিয়াঘাটের জঙ্গলের পাশের গ্রামে বুধবার সন্ধ্যায় হানা দেয় একটি লেপার্ড। সেটির হামলায় মৃত্যু হয় ৫৫ বছরের শান্তিদেবীর। আরও মৃত্যু এড়াতে সঙ্গে সঙ্গে খাঁচা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রদীপ নামে ওই গ্রামবাসী খাঁচার ভিতর ঢুকতেই স্বয়ংক্রিয় দরজা নীচে নেমে আটকে যায়। ফলে ওই ব্যক্তি আর বেরোতে পারেননি। গ্রামবাসীরা জানিয়েছেন, ঘটনার সময় মদ্যপ ছিলেন প্রদীপ। সম্ভবত তিনি খাঁচার ভিতর থেকে টোপ হিসেবে ব্যবহৃত ছাগলটিকে চুরি করতে গিয়েছিলেন। তখনই বিপত্তি ঘটে। দু’ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে বাইরে বের করা সম্ভব হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ