Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্যারাসিটামল বিপজ্জনক! প্রমাণ ছাড়াই দাবি ট্রাম্পের, খারিজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্যারাসিটামল বিপজ্জনক। অন্তঃসত্ত্বা মহিলা এই ওষুধ খেলে তাঁর গর্ভজাত সন্তানের অটিজম হতে পারে। এছাড়া শিশুদের যে ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলোও অটিজমের মতো রোগের অন্যতম কারণ।

প্যারাসিটামল বিপজ্জনক! প্রমাণ ছাড়াই  দাবি ট্রাম্পের, খারিজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: প্যারাসিটামল বিপজ্জনক। অন্তঃসত্ত্বা মহিলা এই ওষুধ খেলে তাঁর গর্ভজাত সন্তানের অটিজম হতে পারে। এছাড়া শিশুদের যে ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলোও অটিজমের মতো রোগের অন্যতম কারণ। এমনই আজব দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাঁর এই বক্তব্য সরাসরি নাকচ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 

Advertisement

আমেরিকায় অটিজমের আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সোমবার এই নিয়ে মার্কিন মুলুকের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে একটি বৈঠক সারেন ট্রাম্প। সেখানেই প্যারাসিটামল সম্পর্কে আজব দাবি করেন ট্রাম্প।  তিনি বলেন, প্রচলিত এই ব্যাথানাশক ওষুধ আসলে বিপজ্জনক। এর সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে। তাঁর পরামর্শ, গর্ভবতীরা প্রয়োজন ছাড়া এই ওষুধ খাবেন না। অন্যথায় অটিজম আক্রান্ত শিশুর জন্ম হতে পারে। পাশাপাশি, ভ্যাকসিন নিয়েও প্রায় একই দাবি করেন তিনি। তবে দু’ক্ষেত্রেই কোনও প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। কোন গবেষণার ভিত্তিতে এই দাবি তিনি করছেন, সেটাও স্পষ্টভাবে জানাতে পারেননি। তাই ট্রাম্পের দাবি মানতে নারাজ চিকিৎসক-বিজ্ঞানীরা। এ বিষয়ে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্টের দাবি ভিত্তিহীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টাকে আমল দিতে চাইছে না। সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচের দাবি, ‘ট্রাম্পের বক্তব্যে অসঙ্গতি রয়েছে।’ তিনি সাফ জানিয়েছেন, ভ্যাকসিন জীবনদায়ী ওষুধ। তা কখনওই অটিজমের কারণ হতে পারে না। এ বিষয়ে মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র জানিয়েছেন, আমেরিকায় অটিজম কেন বাড়ছে সেটা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সমস্ত তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ