Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মালয়েশিয়ায় অভিষেকদের সফর বানচাল করতে চেয়েছিল পাকিস্তান

পাকিস্তানের মুসলিম সংহতির কার্ড কাজে এল না। বস্তুত নির্বিঘ্নেই মালয়েশিয়া সফরে নিজেদের বক্তব্য তুলে ধরতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

মালয়েশিয়ায় অভিষেকদের সফর বানচাল করতে চেয়েছিল পাকিস্তান
  • ৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের মুসলিম সংহতির কার্ড কাজে এল না। বস্তুত নির্বিঘ্নেই মালয়েশিয়া সফরে নিজেদের বক্তব্য তুলে ধরতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অপারেশন সিন্দুরের কার্যকারিতা বোঝাতে মালয়েশিয়া সফরে গিয়েছিল ভারতীয় প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে ছিলেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। সূত্রের খবর, এই সফর বানচাল করতে কলকাঠি নেড়েছিল পাকিস্তান। এর জন্য তারা মুসলিম সংহতির ধুয়ো তুলেছিল। মালয়েশিয়ার পাক দূতাবাস জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই ভারতীয় প্রতিনিধিদলের সফর বাতিল করে দেওয়া হোক। তবে তাদের সেই লক্ষ্য সফল হয়নি। ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানিয়েছে মালয়েশিয়া। তাঁদের পূর্ণ সমর্থন পেয়ে নির্ধারিত সূচি মেনে সমস্ত কাজ সম্পন্ন করতে পেরেছেন প্রতিনিধি দলের সদস্যরা। সফরের সাফল্য প্রসঙ্গে জেডিইউ সাংসদ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে ঐক্যবদ্ধ, সেই বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে। প্রত্যেকটি দেশই পহেলগাঁও হামলার নিন্দা করেছে। পাশাপাশি ভারত যে কেবল জঙ্গিঘাঁটিগুলিতেই আক্রমণ শানিয়েছে, সে কথা বোঝানো সম্ভব হয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ