Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর

বছর খানেক আগেও একে অপরের বিরুদ্ধে বিমান হানা চালিয়েছিল পাকিস্তান ও ইরান। এবার অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে এবার সেই ইরানের দ্বারস্থ হল পাকিস্তান।

নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেহরান:  বছর খানেক আগেও একে অপরের বিরুদ্ধে বিমান হানা চালিয়েছিল পাকিস্তান ও ইরান। এবার অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে এবার সেই ইরানের দ্বারস্থ হল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সমর্থন জোগাড়ে তেহরান সফরে গেলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির। সেখানে ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। যদিও হতাশ হতে হল পাকিস্তানকে। কারণ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা সৈয়দ আলি খামেনেই  আলোচনার পর শুধু বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মিটে যাবে বলে আশা করছে তেহরান। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে শাহবাজ বলেন, কাশ্মীর, জলবন্টন ও বাণিজ্য সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। তিনি আরও বলেন, সমস্ত বিষয় আলোচনার টেবিলে বসে নিষ্পত্তির জন্য তাঁরা তৈরি। এব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছে ইরানও। খামেনেই বলছেন, দুই দেশের সমস্যা মিটে যাবে বলে আমরা আশা করছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ