Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের উস্কানি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অপারেশন সিন্দুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। তাই ভারতের সঙ্গে যুদ্ধের জিগির জিইয়ে রাখতে মরিয়া প্রতিবেশী এই দেশ।

ফের উস্কানি পাক প্রতিরক্ষামন্ত্রীর
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। তাই ভারতের সঙ্গে যুদ্ধের জিগির জিইয়ে রাখতে মরিয়া প্রতিবেশী এই দেশ। মঙ্গলবার একটি পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের সঙ্গে সবসময় পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, ‘ভারতের সঙ্গে আবার যদি কোনও যুদ্ধ হয়, পাকিস্তান আগের থেকে ভালো ফল করবে।’ সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন, পাকিস্তান জঙ্গিদের মদত জারি রাখলে ভারত আর কোনও সংযম দেখাবে না। এরপরেই পাক প্রতিরক্ষামন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য সামনে এল।   ওই সাক্ষাৎকারে ভারত নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন আসিফ। তাঁর মতে, ভারত কখনও সংঘবদ্ধ ছিল না। তাঁর মতে, মুঘল বাদশাহ আওরঙ্গজেবের আমলেই কেবল ভারতের ঐক্যবদ্ধরূপ দেখা গিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ