Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার কুলগাছিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, জখম ২

হাওড়ার কুলগাছিয়ায় ১৬ নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের।

হাওড়ার কুলগাছিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, জখম ২
  • ৮ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার কুলগাছিয়ায় ১৬ নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। জখম আরও দুই। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ কুলগাছিয়ার শ্রীরামপুরে ১৬ নং জাতীয় সড়কের উপর কলকাতাগামী লেনে আচমকাই চলে আসেন এক সাইকেল আরোহী। সেই সময়ে কলকাতার দিকে আসছিল একটি বাইক। তাতে ছিলেন দু’জন আরোহী। আচমকাই তাঁদের বাইকের সামনে ওই সাইকেল আরোহী চলে আসায় ব্রেক কষেন চালক। তখনই পিছন দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল ও বাইক আরোহীদের। সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যান তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিও রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। 

Advertisement

দুর্ঘটনাটি দেখতে পেয়েই দৌড়ে আসেন স্থানীয়রা। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। তাঁর নাম অভিষেক হাজরা (৩৮)। বাড়ি আমতার জয়পুর থানার উত্তর খালনা গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। বর্তমানে অপর এক বাইক এবং সাইকেল আরোহী আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ওই রাস্তার ধারে এদিন বালি ভর্তি একটি লরি দাঁড়িয়েছিল। সেই কারণে কোনও গাড়ি আসছে কী না দেখতে পাননি ওই সাইকেল আরোহী। সেজন্যই তিনি রাস্তা পার করতে গিয়েছিলেন। আর তখনই ঘটে বিপত্তি। পুলিস ঘাতক গাড়িটিকে আটক করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ