Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের ওড়িশা, প্রতিবেশীর ধর্ষণের শিকার নাবালিকা

ফের ওড়িশার বালেশ্বর। কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে গায়ে আগুন দিয়েছিলেন এক কলেজ ছাত্রী।

ফের ওড়িশা, প্রতিবেশীর ধর্ষণের শিকার নাবালিকা
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ফের ওড়িশার বালেশ্বর। কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে গায়ে আগুন দিয়েছিলেন এক কলেজ ছাত্রী। পরে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই জেলায় এবার ধর্ষণের শিকার এক নাবালিকা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিস করুণাকর বেহরা (৪৭) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement

গত ২০ জুলাই বাড়িতে একা ছিল নাবালিকা। আর সেই সুযোগে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে অভিযুক্ত। ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা। দিনদুয়েক পর বাড়ির লোকজনকে ঘটনার কথা জানায় সে। এরপরই মঙ্গলবার আমারদা রোড পুলিস আউটপোস্টে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে ওইদিনই অভিযুক্ত করুণাকরকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ওড়িশার জাজপুর ও জগতসিংপুরে দু’টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। জাজপুরে এক হকি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ ওঠে তার কোচের বিরুদ্ধে। একইভাবে সোমবার সন্ধ্যায় জগতসিংপুরে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করে দুষ্কৃতীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ