Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোভিড নিয়ে আতঙ্ক নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলে এদিন সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

কোভিড নিয়ে  আতঙ্ক নয়,  বার্তা মুখ্যমন্ত্রীর
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলে এদিন সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। সোমবার নবান্নে মুখ্যসচিব, একাধিক দপ্তরের সচিব, পদস্থ পুলিসকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ যোগীরাজ রাগও। বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, আর কোনও মহামারী আসবে না। এমনই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবু আমাদের সব সময় তৈরি থাকা দরকার। কেউ অসুস্থ বোধ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। সেই ক্ষেত্রে তিনি সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বৈঠকে কোয়ারেন্টাইন, বিমানবন্দরে পরীক্ষা, টেস্ট বাড়ানোর প্রয়োজন ইত্যাদি বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানান, এই কোভিড এতটাই দুর্বল যে, এইসবের কোনও প্রয়োজন নেই। পজিটিভ হলে ৭ দিন বাড়িতে আইসোলেশনে থাক঩লেই হবে। তবে ষাটোর্ধ্ব, একাধিক কো-মর্বিডিটি আছে, স্টেরয়েড নেন, প্রতিস্থাপন হয়েছে, এমন মানুষের সতর্ক থাকা প্রয়োজন।   এদিন রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বয়স ৪৮। বাড়ি কলকাতার বিডন স্ট্রিটে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ