Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, নোটিস দিল পুরসভা

অবৈধ নির্মাণ! গুরুতর অভিযোগ উঠল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। আর সেই অবৈধ নির্মাণের জেরে অভিনেতাকে শোকজের নোটিস ধরিয়েছে বৃহন্মুম্বই পুরসভা ওরফে বিএমসি

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, নোটিস দিল পুরসভা
  • ১৮ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

মুম্বই, ১৮ মে: অবৈধ নির্মাণ! গুরুতর অভিযোগ উঠল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। আর সেই অবৈধ নির্মাণের জেরে অভিনেতাকে শোকজের নোটিস ধরিয়েছে বৃহন্মুম্বই পুরসভা ওরফে বিএমসি। অভিযোগ, মহারাষ্ট্রের মালাডের মাড এলাকায় এরাঙ্গল গ্রামে মিঠুনের যে বাড়িটি রয়েছে তাতে পুরসভার অনুমতি না নিয়েই তিনি গ্রাউন্ড ফ্লোর বানিয়েছেন ও ভবনের সংস্কার করেছেন। এর প্রেক্ষিতে অভিনেতার জবাব তলব করেছে পুরসভা। নোটিসে এও উল্লেখ রয়েছে যদি মিঠুনের জবাব সন্তোষজনক না হয় তাহলে উক্ত নির্মাণ ভেঙে দেওয়া হবে।

Advertisement

যদিও অভিনেতা স্পষ্ট জানিয়েছেন তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। আইনি পথেই পুরসভার শোকজের নোটিসের উত্তর দেবেন। তবে মিঠুন চক্রবর্তী একা নন, মাড এলাকায় মোট ১৩০টি অবৈধ নির্মাণের খোঁজ পেয়েছে বৃহন্মুম্বই পুরসভা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তদারিক করছেন পুরসভার আধিকারিকরা। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, ওই এলাকায় প্রচুর বাংলো রয়েছে যা অবৈধভাবে নির্মিত। এমনকী ভুয়ো নথি ব্যবহার করেও কিছু বাংলো নির্মাণ করা হয়েছে। গত কয়েক বছরে গড়ে ওঠা প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ আগামী ৩১ মে-র মধ্যে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন পুরসভার এক আধিকারিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ