Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরা পুলিশের তৎপরতা, গ্রেফতার ৯ ছিনতাইকারী

ছিনতাইকারীদের একটি দলকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। দলের ৯ জনকে পুলিশ মগরা থানারই একাধিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

মগরা পুলিশের তৎপরতা, গ্রেফতার ৯ ছিনতাইকারী
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ছিনতাইকারীদের একটি দলকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। দলের ৯ জনকে পুলিশ মগরা থানারই একাধিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ব্যান্ডেল ও মগরা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

Advertisement

সেই প্রেক্ষিতেই মগরা থানার আইসি দীপঙ্কর একটি বিশেষ দল তৈরি করে তদন্ত শুরু করেন। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে ছিনতাইকারীদের কৌশল বুঝে নিয়ে ওই দলটি নানা জায়গায় হানা দিতে শুরু করে। পুলিশ কর্তারা জানিয়েছেন, মূলত, একটি বাইকে করে দু’জন যুবক এসেই ছিনতাই করছিল। সেই মোতাবেক সম্প্রতি এক বাইক আরোহী ও তার সঙ্গীকে পুলিশ সন্দেহজনক আচরণের জন্য আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই ছিনতাই চক্রের পর্দা ফাঁস হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই দু’জনের নাম বাপ্পা দেবনাথ ও রাকেশ পাসোয়ান। দু’জনেই মগরার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করেই মগরার আরও একাধিক এলাকা থেকে আরও সাতজন ছিনতাইকারীকে পুলিশ ধরে। তাদের কাছ থেকেই ছিনতাই হওয়া দু’টি ব্যাগ, ১৫০০ নগদ টাকা, ১৩টি মোবাইল, একটি বাইক সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।
 মগরা থানার আইসি বলেন, ধৃতদের মধ্যে দুই পাণ্ডাকে আমরা তিনদিনের জন্য হেপাজতে নিয়েছে। চক্রের কাজের পরিধি, আরও কিছু লোকজন আছে কি না, সেসব খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ