Bartaman Logo
১৬ জুন, ২০২৬

ভারতে চিকিৎসা করাতে আসা বিদেশিদের স্বাচ্ছন্দ্য দিতে মরিয়া মোদি সরকার, লক্ষ্য আরও বৈদেশিক মুদ্রা উপার্জন

কম খরচে উচ্চমানের চিকিৎসা। এভাবেই বিদেশিদের কাছে ভারতের ভাবনা তুলে ধরে বিদেশি মুদ্রা উপার্জনের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে মোদি সরকারের।

ভারতে চিকিৎসা করাতে  আসা বিদেশিদের স্বাচ্ছন্দ্য  দিতে মরিয়া মোদি সরকার, লক্ষ্য আরও বৈদেশিক মুদ্রা উপার্জন
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কম খরচে উচ্চমানের চিকিৎসা। এভাবেই বিদেশিদের কাছে ভারতের ভাবনা তুলে ধরে বিদেশি মুদ্রা উপার্জনের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে মোদি সরকারের। ফলে কী করে বিদেশি রোগীদের এদেশে আরও বেশি সুবিধা এবং সহজ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ও স্বাচ্ছন্দ্য তুলে দেওয়া যায়, তা দেখছে কেন্দ্র। সেই মতো ‘মেডিক্যাল ভ্যালু ট্রাভেল’ (এমভিটি) সফল করতে বেসরকারি হাসপাতালকে আরও বেশি করে জুড়তে চাইছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে জড়িত স্বাস্থ্য, পর্যটন, স্বরাষ্ট্র, বিদেশ এবং অর্থমন্ত্রকের মধ্যে সমন্বয় আরও বাড়ানো হচ্ছে। উৎসাহ বাড়ানোর চেষ্টা চলছে রাজ্য সরকারগুলিকেও। ২০২০ সালে মেডিক্যাল ভ্যালু ট্রাভেলের ক্ষেত্রে ২.৮৯ বিলিয়ন ডলার লেনদেন হয়েছে। সেটিকে আগামী ২০২৬ সালে বাড়িয়ে ১৩.৪২ বিলিয়ন ডলার করার টার্গেট নেওয়া হয়েছে। 

Advertisement

বিদেশ থেকে রোগী আসছে মানেই চিকিৎসার নামে একটা মোটা অঙ্কের টাকা নেওয়া নয়। বিদেশিরা যাতে কোনওভাবেই কোনওক্ষেত্রেই ঠকে না যান বা হেনস্তার শিকার হন, তার উপর জোর দেওয়া হচ্ছে। ভারতে চিকিৎসা করাতে এসে দোভাষী পাওয়া, হাসপাতালের কাছে থাকার ব্যবস্থা, বিদেশি মুদ্রা লেনদেনের সুবিধা, বিমানবন্দরে নামার পরেই একটি বিশেষ ডেস্ক, গাড়ি ব্যবস্থা আরও মসৃণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, বিদেশিরা ভারতে এসেও যেন নিজের জায়গা বলে বোধ করেন। স্রেফ চিকিৎসাই নয়, তার সঙ্গে বিদেশি রোগী বা তার পরিবার যাতে ভারতের বিভিন্ন পর্যটনস্থল ভ্রমণে আগ্রহী হয়, তার জন্যও সরকার উদ্যোগ নিচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ