Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি ‘নাবালক’কে

ধর্ষণের মামলা থেকে এক যুবককে অব্যাহতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধর্ষণের মামলা করেছিলেন এক বিবাহিত মহিলা।

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি ‘নাবালক’কে
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নৈনিতাল: ধর্ষণের মামলা থেকে এক যুবককে অব্যাহতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধর্ষণের মামলা করেছিলেন এক বিবাহিত মহিলা। ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ওই যুবক তখন নাবালক। তখন ২৮ বছরের এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সাত বছরের একটি সন্তান থাকা সত্ত্বেও নাবালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযোগকারিণী। পরবর্তীতে অবশ্য তাঁদের সম্পর্কে অবনতি হয়। এরপর ওই মহিলা যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। শুধু তাই নয়, বিয়ে না করলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। বর্তমানে ওই যুবকের বয়স ২০। বৃহস্পতিবার বিচারপতি পঙ্কজ পুরোহিত অভিযুক্তকে ধর্ষণের মামলা ও চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন। আইনত তাঁর বিয়ের বয়স হয়নি বলে জানিয়ে দেন বিচারক। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, দু’জনের সম্মতিতেই ওই সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীতে সম্পর্কে অবনতি হয়। এখানে মিথ্যা প্রতিশ্রুতির মতো কোনও কিছুই ঘটেনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ