Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংগঠনিক বিষয়ে মমতা-বক্সি বৈঠক

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ডেকে পাঠিয়ে বুধবার বৈঠক করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকটি ছিল সাংগঠনিক বিষয়ে।

সাংগঠনিক বিষয়ে মমতা-বক্সি বৈঠক
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ডেকে পাঠিয়ে বুধবার বৈঠক করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকটি ছিল সাংগঠনিক বিষয়ে। কালীগঞ্জ বিধানসভা আসনের উপ নির্বাচন নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, মনোনয়নপত্র জমা দেওয়া, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর, উপ নির্বাচনের প্রচার পর্ব, বুথে এজেন্ট দেওয়া— এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিকে, তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান পদে রদবদলের পর এবার ব্লক ও টাউন স্তরে বেশ কিছু বদল হতে চলেছে। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে ব্লক ও টাউনের সভাপতির নামের তালিকা রাজ্যস্তরে জমা পড়েছে। সেই তালিকা নিয়ে আইপ্যাকের সঙ্গে আলোচনা করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপর মমতার অনুমোদন নিয়ে তালিকা প্রকাশ করা হবে। জেলাস্তরে ছাত্র, যুব সহ শাখা সংগঠনেও রদবদল করা হবে বলেও দলীয় সূত্রে খবর। 

Advertisement

অন্যদিকে ১৯ জুন কেরলের নীলাম্বুর আসনে উপ নির্বাচন রয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী দিতে পারে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষ করে কলকাতায় ফেরার পর এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ