Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কমল সোনার দাম

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হতেই পরপর দু’দিন দাম কমল সোনার। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৯৭ হাজার ৮৫০ টাকা।

কমল সোনার দাম
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হতেই পরপর দু’দিন দাম কমল সোনার। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৯৭ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় তা ৩৫০ টাকা কমেছে। সোমবারই ওই দর ছিল ৯৯ হাজার ৬০০ টাকা। অর্থাৎ দু’দিনে দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। বুধবার ২২ ক্যারেট হলমার্ক যুক্ত গয়না সোনার ১০ গ্রামের দর এদিন ছিল ৯৩ হাজার টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ