Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আসুন ধরে নিয়ে যান’, ট্রাম্পকে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

‘আসুন। আমাকে তুলে নিয়ে যান।’ আমেরিকায় বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সুরেই সোমবার গর্জে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর থেকেই ট্রাম্প ও পেট্রোর মধ্যে টানাপোড়েন চলছে।

‘আসুন ধরে নিয়ে যান’, ট্রাম্পকে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

বোগোটা: ‘আসুন। আমাকে তুলে নিয়ে যান।’ আমেরিকায় বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সুরেই সোমবার গর্জে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর থেকেই ট্রাম্প ও পেট্রোর মধ্যে টানাপোড়েন চলছে। কলম্বিয়াকে আগেই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, আগে নিজেকে বাঁচাও। সোমবার তার পালটা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে গুস্তাভো বলেন, ‘আমেরিকা যদি বোমা হামলা চালায়, তাহলে পাহাড়ে হাজার হাজার গেরিলা জেগে উঠবে। ওরা যদি সাধারণের ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ প্রেসিডেন্টকে বন্দি করে, তাহলে জনগণের মধ্যে ঘুমিয়ে থাকা জাগুয়ার জেগে উঠবে। নয়ের দশকে পেট্রো একজন বামপন্থী গেরিলা ছিলেন। সেইসূত্রে তাঁর সাফ বার্তা, ‘আর কখনও অস্ত্র স্পর্শ না করার শপথ নিয়েছিলাম। কিন্তু মাতৃভূমির জন্য ফের হাতে অস্ত্র তুলে নেব।’

Advertisement

শনিবার ভেনেজুয়েলার উপর মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছিলেন, এই হামলা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আঘাত। এর জেরে চটে যান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেন, ‘আগে নিজেকে বাঁচাও।’ এ যেন প্রচ্ছন্ন সতর্কবার্তা। এখনই সংযত না হলে ভেনেজুয়েলার মতোই  হাল হবে কলম্বিয়ার। সোমবার ট্রাম্পের সেই কথার পালটা জবাব দিলেন পেট্রো।  মাদুরোকে বন্দি করার পর রীতিমতো খোঁচা দিয়ে তাঁর একটি ভিডিয়ো সামনে এনেছিল হোয়াইট হাউস। সেখানে ট্রাম্পকে উদ্দেষ করে মাদুরো বলছিলেন, ‘আসুন। আমায় তুলে নিয়ে যান। আমি অপেক্ষা করব। দেরি করবেন না। কাপুরুষ।’ মাদুরোর পর একইভাবে পেট্রোর বার্তা সামনে আসতেই কলম্বিয়াকে নিয়ে চর্চা তুঙ্গে। ইতিমধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের কথায়, কলম্বিয়ার উপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ