Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাব কিনলেন লিও মেসি ও লুইস সুয়ারেজ

২০১৪ সালে বার্সেলোনায় প্রথম তাঁরা জুটি বাঁধেন। দীর্ঘ ছ’বছর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন লায়োনেল মেসি ও লুইস সুয়ায়েজ।

ক্লাব কিনলেন লিও মেসি ও লুইস সুয়ারেজ
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মন্তেভিডিও: ২০১৪ সালে বার্সেলোনায় প্রথম তাঁরা জুটি বাঁধেন। দীর্ঘ ছ’বছর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন লায়োনেল মেসি ও লুইস সুয়ায়েজ। এরপর সাময়িক বিচ্ছেদ ঘটলেও, ফের ইন্তার মায়ামির জার্সিতে যোগ দেন তাঁরা। আর এবার নতুন পথ চলা শুরু হল এই দুই মহাতারকার। উরুগুয়ের স্থানীয় লিগের একটি ক্লাব কিনলেন মেসি ও সুয়ারেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা করেন উরুগুয়ান তারকা। ‘এলএসএম’ নামে এই ক্লাব উরুগুয়ের চতুর্থ ডিভিশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, ২০১৮ সালে সিউদাদডেলাকোস্তায় ২০ একর জমির উপর ডেপোর্তিভো এলএস নামে এক স্পোর্টস কমপ্লেক্স চালু করেন সুয়ারেজ। প্রাথমিকভাবে স্থানীয় প্রতিভা সন্ধান ও তাদের যত্ন নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ক্লাবের কর্মসূচি। তবে এবার পুরোদস্তুর ফুটবল ক্লাব হিসাবে নিজেদের পথ চলা শুরু করল তারা। এদিন এক ভিডিও বার্তায় সুয়ারেজ জানান, ‘পারিবারিক স্বপ্ন থেকেই শুরু হয়েছিল ডেপোর্তিভো এলএস। গত কয়েক বছরে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তিন হাজার সদস্যের পাশাপাশি পরিকাঠামোও তৈরি হয়েছে। তাই এবার উরুগুয়ে ফুটবল সংস্থার অন্তর্ভুক্ত হয়ে পেশাদার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি। যুব এবং সিনিয়র, দুই বিভাগেই আমরা খেলব। এই লক্ষ্যে মেসিকে পাওয়ায় আমার কাজটা অনেকটাই সহজ হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ