Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলা, নিহত ইরানের গোয়েন্দা প্রধান

আমেরিকাএবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হলেন ইরানের আইআরজিসি-র গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। আজ, সোমবার ভোরে ইরানের একাধিক স্থানে লাগাতার হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েলি সেনা।

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলা, নিহত ইরানের গোয়েন্দা প্রধান
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

তেহরান, ৬ এপ্রিল: আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হলেন ইরানের আইআরজিসি-র গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। আজ, সোমবার ভোরে ইরানের একাধিক স্থানে লাগাতার হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েলি সেনা। রাজধানী তেহরান-সহ একাধিক স্থানে নাগাড়ে বোমা বর্ষণ করা হয়। আজাদি স্কোয়ার, শরিফ বিশ্ববিদ্যালয়ের কাছেও বিস্ফোরণ হয়। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। সূত্রের খবর, সেই হামলাতেই মৃত্যু হয়েছেন খাদেমির। ইতিমধ্যেই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে ইসলামিক রেভলিউসনারি গার্ড কর্পসও। আজকের এই হামলায় প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

অন্যদিকে, ইরানের গোয়েন্দা প্রধানের মৃত্যুকে বড়সড় সাফল্য বলেই মনে করছে ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসন। তবে ইরানের পক্ষ থেকে মাজিদ খাদেমির মৃত্যুর খবর জানানো হলেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য প্রকাশ করেনি আমেরিকা বা ইজরায়েল। প্রসঙ্গত, ইরানে চালানো ইজরায়েলের হামলায় গত বছর মৃত্যু হয়েছিল আইআরজিসির তৎকালীন গোয়েন্দা প্রধান মহম্মদ কাজেমির। তাঁর মৃত্যুর পর এই দায়িত্ব দেওয়া হয়েছিল মাজিদ খাদেমিকে। 

সম্পর্কিত সংবাদ