Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কোহলিতে মুগ্ধ জেমিসন

কখনও সহযোদ্ধা, কখনও প্রতিদ্বন্দ্বী। ভূমিকা যতই বদলাক, বিরাট কোহলির প্রতি শ্রদ্ধা বেড়েই চলেছে কাইল জেমিসনের। কিউয়ি পেসার আইপিএলে একটা সময় র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

কোহলিতে মুগ্ধ জেমিসন
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরোদা: কখনও সহযোদ্ধা, কখনও প্রতিদ্বন্দ্বী। ভূমিকা যতই বদলাক, বিরাট কোহলির প্রতি শ্রদ্ধা বেড়েই চলেছে কাইল জেমিসনের। কিউয়ি পেসার আইপিএলে একটা সময় র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। পাশে পেয়েছেন কোহলিকে। আবার আন্তর্জাতিক ম্যাচে দু’জনে প্রতিপক্ষ। রবিবার যেমন সিরিজের প্রথম একদিনের ম্যাচে দেখা গেল। জেমিসন যতই চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান না কেন, বিরাটের ৯৩ রানই গড়ে দিল তফাত। অবশ্য এই ফরম্যাটে ৫৪তম শতরানের মুখ থেকে তিনি ফিরলেন জেমিসনেরই ডেলিভারিতে।

Advertisement

ম্যাচের পর কিউয়ি পেসারের গলায় অবশ্য শুধুই মুগ্ধতা। তিনি বললেন, ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা দেখিয়ে আসছে। সম্প্রতি প্রায় প্রতি ম্যাচেই দুরন্ত ছন্দে ব্যাট করছে। ওকে বল করতে হলে নিজের সেরা ফর্মে থাকা আবশ্যক। অধিকাংশ ক্রিকেটারের থেকে একেবারেই অন্যরকম খেলে বিরাট। ওকে আটকানোর জন্য একজন বোলারকে সবসময় নতুন কিছু পরিকল্পনা নিয়ে বল করতে হয়। আসলে গ্রেটদের আটকানো যায় না। ওরা ঠিক নিজস্ব স্টাইলে রান করার রাস্তা খুঁজে নেয়। তখন বিরাটের ব্যাটিং উপভোগ করা ছা‌ড়া উপায় থাকে না। আমিও সেটাই করলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ