Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি-শিয়ালদহ নয়া ট্রেনের যাত্রা শুরু ১৪ জুন

কলকাতায় যাওয়ার আরও একটি ট্রেন পেলেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসী। চালু হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। ১৪ জুন দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন হবে।

জলপাইগুড়ি-শিয়ালদহ নয়া ট্রেনের যাত্রা শুরু ১৪ জুন
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতায় যাওয়ার আরও একটি ট্রেন পেলেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসী। চালু হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। ১৪ জুন দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন হবে। ২০ জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে ২১ কোচের ওই সাপ্তাহিক ট্রেন। 

Advertisement

বিজ্ঞপ্তি জারি করে নয়া ট্রেনের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে পরদিন বেলা ১২টায়। অন্যদিকে, প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ওই ট্রেন ছাড়বে। পরদিন অর্থাৎ, রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ৫৮৪ কিমি পথ পেরিয়ে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি। যদিও দার্জিলিং মেল বা পদাতিকের রুটে চলবে না জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। 
রেলের জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক, জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে এনজেপি, আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসই জংশন, সামসি, মালদহ টাউন হয়ে নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন, নৈহাটিতে থামার পর শিয়ালদহে ঢুকবে ট্রেনটি। 
বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ নয়া ট্রেন চালু হচ্ছে। ১৪ জুন জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন। ওইদিন দুপুর দু’টোয় স্পেশাল হিসেবে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে। পরদিন ভোর চারটেয় শিয়ালদহ পৌঁছবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ