Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী

ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন বোমারু বিমান হামলার পরেই সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামীকাল অর্থাৎ সোমবার মস্কো যাচ্ছেন তিনি।

পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী
  • ২২ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

তেহরান, ২২ জুন: ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন বোমারু বিমান হামলার পরেই সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামীকাল অর্থাৎ সোমবার মস্কো যাচ্ছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের মিটিং করবেন তিনি। আজ, রবিবার সাংবাদিক বৈঠক করে আরাঘচি জানান, রাশিয়া ইরানের দীর্ঘদিনের বন্ধু। আমরা সবসময়ই একে অপরের সঙ্গে পরামর্শ করে থাকি। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বও রয়েছে। ফলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুতর আলোচনা এবং মরামর্শের জন্যই মস্কো যাচ্ছেন বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। এই খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। রাশিয়া সফরকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা। 

Advertisement

অপরদিকে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হানার পরই পুতিন বলেন, এই হামলা একেবারেই দায়িত্বজ্ঞানহীন। পাশাপাশি এটি আন্তর্জাতিক আইনেরও বিরোধী বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করেছে মার্কিনিরা। তারপরও ইরানকে বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে, এদিন মার্কিনি বোমারু বিমান হামলার পরই ইরানের বিদেশমন্ত্রক জানায়, আমেরিকার কোনও নীতি নেই। ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে সেটিই বুঝিয়েছে তারা। তবে দেশের নিরাপত্তার স্বার্থে এবং আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ইরানেরও রয়েছে। জানিয়েছেন আরাঘচি। ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।   

Advertisement
সম্পর্কিত সংবাদ