Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লাগবে বাড়তি ১০ টাকা, জোড়ারুটে আজ মাঝরাতে আইপিএল স্পেশাল মেট্রো

আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ। নাইট রাইডার্সের খেলা দেখতে শহর ও শহরতলির হাজার হাজার ক্রিকেটপ্রেমী মাঠে আসবেন এদিন।

লাগবে বাড়তি ১০ টাকা, জোড়ারুটে আজ মাঝরাতে আইপিএল স্পেশাল মেট্রো
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ। নাইট রাইডার্সের খেলা দেখতে শহর ও শহরতলির হাজার হাজার ক্রিকেটপ্রেমী মাঠে আসবেন এদিন। ম্যাচ ফেরত দর্শকদের জন্য এসপ্লানেড থেকে জোড়া রুটে বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল। কবি সুভাষ-দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের যাত্রীরা এই বিশেষ পরিষেবা পাবেন। তবে তার জন্য নির্দিষ্ট ভাড়ার পাশাপাশি গুনতে হবে অতিরিক্ত ১০ টাকা। সারচার্জের নামে যাত্রীদের থেকে এই বাড়তি ভাড়া আদায় করবে রেল। আজ রাত ১২টায় নর্থ-সাউথ করিডরের অন্তর্গত এসপ্ল্যানেড স্টেশন থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে দু’টি স্পেশাল ট্রেন যাত্রী নিয়ে যাত্রা করবে। এই দু’টি মেট্রো রাত ১২টা ৩৩ মিনিটে যথাক্রমে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে সব স্টেশনেই থামবে এই স্পেশাল মেট্রো। অন্যদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে অর্থাৎ রাত ১২টায় হাওড়া ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবে আরও একটি রেক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর অধীনস্থ নয়া এসপ্ল্যানেড স্টেশন থেকে ছেড়ে ৮ মিনিটের মধ্যে হাওড়া ময়দানে পৌঁছবে ওই মেট্রো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ