Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ওয়াশিংটনে ভারতের ঘুঁটি ট্রাম্পেরই প্রাক্তন উপদেষ্টা , পাকিস্তান বাছল প্রাক্তন দেহরক্ষীকে

খেলাটা বুদ্ধি ও ক্ষমতার। একজন মাথা খাটিয়ে যে কোনও পরিস্থিতিতে মাত দিতে পারেন। অন্যজনের সাহস ও ক্ষমতা বেশ প্রশংসনীয়।

ওয়াশিংটনে ভারতের ঘুঁটি ট্রাম্পেরই প্রাক্তন উপদেষ্টা , পাকিস্তান বাছল প্রাক্তন দেহরক্ষীকে
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: খেলাটা বুদ্ধি ও ক্ষমতার। একজন মাথা খাটিয়ে যে কোনও পরিস্থিতিতে মাত দিতে পারেন। অন্যজনের সাহস ও ক্ষমতা বেশ প্রশংসনীয়। ওয়াশিংটনে ভারত ও পাকিস্তানের ‘লবিস্ট’ নিয়োগ নিয়ে এমনই দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। ওয়াশিংটনে ‘লবিস্ট’ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন শীর্ষ উপদেষ্টা জেসন মিলারকে নিয়োগ করল ভারত। মার্কিন মুলুকে ভারত সরকারের হয়ে তদ্বির করবেন তিনি। লড়াইয়ে পিছিয়ে নেই পাকিস্তানও। ভারতের পাল্টা হিসেবে ট্রাম্পেরই প্রাক্তন দেহরক্ষী কেইথ শিলারকে নিয়োগ করেছে পাকিস্তান সরকার। পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুর ভারত-পাকিস্তান সম্পর্কের চেহারা বদলে দিয়েছে। ইতিমধ্যেই ভারতের প্রতিনিধি দল বিশ্বের নানা দেশে গিয়ে অপারেশন সিন্দুরের তাৎপর্য তুলে ধরছে। জঙ্গি লালন-পালনের নেপথ্যে যে পাকিস্তান রয়েছে, সেকথাই তুলে ধরে শত্রুদেশকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার চেষ্টা করছে তারা। পিঠ বাঁচাতে মরিয়া পাকিস্তানও। এবার আমেরিকার মাটিতে নিজেদের অবস্থান ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে এহেন পদক্ষেপ করল দুই দেশ।

Advertisement

দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ জেসন। ট্রাম্প প্রশাসনের হাঁড়ির খবর তাঁর ‌নখদর্পণে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণের গতিপ্রকৃতির খুঁটিনাটি জানেন জেসন। ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। অল্প সময়ের জন্য হলেও ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে কাজও করেছেন। তাই ভারতের কথা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে মোক্ষম হাতিয়ার তিনি। এক্ষেত্রে জেসন মিলারের সঙ্গে ১.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে এক বছরের চুক্তি করেছে ভারত সরকার।
একদা নিউইয়র্ক পুলিসে কর্মরত সিলার ট্রাম্পের আমলেই ওভাল অফিসের ডিরেক্টর হয়ে উঠেন। ট্রাম্পের প্রতি তাঁর আনুগত্য সবার জানা। ২০১৫ সালে ট্রাম্প টাওয়ারের বাইরে এক বিক্ষোভকারীকে ঘুষি মেরে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সেইসূত্রেই তিনি ট্রাম্পের অত্যন্ত কাছের। প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যে কোনও পরিস্থিতিকে কড়া হাতে দমন করার জন্য তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ